সরকার হস্তক্ষেপ করায় পাসপোর্ট পাচ্ছি না: নুর

২০ অক্টোবর ২০১৯, ০৪:০৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সং সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ডাকসুতে তার মেয়াদ শেষ হওয়ার আগে বিদেশ যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিদেশ যাওয়ার জন্য গত ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী ২ এপ্রিল পাওয়ার কথা থাকলেও তা এখনো পাননি নুর।

পাসপোর্ট পাওয়ার জন্য আদালতে রিট করেন নুর। আজ আদালতের ডিভিশন বেঞ্চ রিটের শুনানির জন্য আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ ধার্য করেছেন। যেহেতু আগামী বছরের মার্চে ডাকসুর মেয়াদ শেষ। তাই ভিপি থাকা অবস্থায় বিদেশে যাওয়া প্রায় অনিশ্চিত নুরের।

এবিষয়ে জানতে ডাকসুর ভিপি নুরের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজনৈতিক নেতারা অনেক মামলার আসামি হলেও তারা পাসপোর্ট পেয়ে থাকে। অথচ আমি ডাকসু ভিপি হিসেবে পাচ্ছি না। সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে আমাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। আমি যেহেতু নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে কথা বলি, তাই তারা আমাকে নানাভাবে হয়রানি করছে।

তিনি বলেন, ‘আমাকে পাসপোর্ট না দেয়া সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ। আমি একাধিকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছি। কিছুদিন ধরে আমি অসুস্থতা বোধ করছি। তাই বিদেশে গিয়ে চিকিৎসা করানোও প্রয়োজন। কিন্তু পাসপোর্টের অভাবে সেটাও সম্ভব হচ্ছে না।

ভিপি নুর জানান, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেয়ার আমন্ত্রণ ছিল তার। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ব্যাংকে নির্ধারিত ফিসহ এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন তিনি।

ডাকসু ভিপি নুর জানান, তিনি ধারণা করেছিলেন সাতদিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। পাসপোর্ট অধিদপ্তরের ডিজি তাকে জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না। মামলা রয়েছে এমন অনেক রাজনৈতিক নেতারা তাহলে কীভাবে পাসপোর্ট পান নুর তা জানতে চাইলে ডিজি বিষয়টি এড়িয়ে যান।

নুর আরও বলেন, আমি মনে করি, এমনটা হওয়ার কারণ সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব। সরকারের উচ্চপর্যায়ের কনসার্নে আমার পাসপোর্ট দেয়া হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। ডাকসু ভিপি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেমিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ আসে। কিন্তু পাসপোর্ট না থাকলে সেগুলোতে অংশ নেব কীভাবে?

রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব গঠনের উদ্যোগ ইবি প্রশাসনের
  • ২৫ আগস্ট ২০২৬
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি,…
  • ২৫ আগস্ট ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন কবে, জানাল এনটিআর…
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
  • ২৫ আগস্ট ২০২৬
খাতা-কলম, বোতল রেখে বাসের সিট রিজার্ভ, বিপাকে শিক্ষার্থীরা
  • ২৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জন রিমান্ডে
  • ২৫ আগস্ট ২০২৬