ঢাবির ভর্তি পরীক্ষা: ‘চ’ ইউনিটে তৃতীয় সাইমুন নাহার

২০ অক্টোবর ২০১৯, ০১:৩২ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ‘চ’ ইউনিটে পাসের হার মোট পরীক্ষার্থীর ২.৫০ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় ‘চ’ ইউনিটে তৃতীয় হয়েছেন সাইমুন নাহার। তার মোট প্রাপ্ত নম্বর ১৭৪.৭৫। তার পিতা আব্দুর রাজ্জাক, মাতা রাজিয়া খাতুন।

জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে আসিফের মোট নম্বর ৭৫। এছাড়া ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান এমসিকিউতে ৫০-এর মধ্যে ৩৫.৭৫ পেয়েছেন তিনি। আর অংকন অংশে ৭০-এর মধ্যে পেয়েছেন ৫৯। এমসিকিউ ও অংকন পরীক্ষায় তার মোট নম্বর ৯৪.৭৫।

ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এক হাজার ৫১১ জন পরীক্ষার্থী পাস করেছেন । আর সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

এবছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার দুই জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তন্মধ্যে ১৩ হাজার সাতশত পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

এসময় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন সহ কয়েকজন ডিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ এবং গত ২৮ সেপ্টেম্বর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ দিন পর গত ২৬ সেপ্টেম্বর এবং কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল ভর্তি পরীক্ষার প্রায় তিন সপ্তাহ পর গত ১৩ অক্টোবর প্রকাশিত হয়।

এবারও কমতে পারে এইচএসসির পাসের হার ও জিপিএ-৫?
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ দুই লাখ ছুঁই ছুঁই ২০২১ সালে, ২৫-এ নামে ধস—জেনে নিন …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২০২০ সালে শতভাগ অটোপাস, ২৫-এ ৪৩ শতাংশই ফেল—১০ বছর…
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিম পরীক্ষার্থীরা ফল দেখবেন যেভাবে
  • ৩১ অক্টোবর ২০২৬
মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩১ অক্টোবর ২০২৬
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬