ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস ২.৫০ শতাংশ

২০ অক্টোবর ২০১৯, ০১:০২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ‘চ’ ইউনিটে পাসের হার মোট পরীক্ষার্থীর ২.৫০ শতাংশ।

ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এক হাজার ৫১১ জন পরীক্ষার্থী পাস করেছেন । আর সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

এবছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার দুই জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তন্মধ্যে ১৩ হাজার সাতশত পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

রোববার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে (কক্ষ নং-২১৪) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত হয়ে এই ফলাফল প্রকাশ করেন।

এসময় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন সহ কয়েকজন ডিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশ এবং গত ২৮ সেপ্টেম্বর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবশ্য ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ দিন পর গত ২৬ সেপ্টেম্বর এবং কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল ভর্তি পরীক্ষার প্রায় তিন সপ্তাহ পর গত ১৩ অক্টোবর প্রকাশিত হয়।

ঘুম পেলেই কেন চা খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষক গণপতিসহ রংপুরের ৪ হত্যায় যে ৫ প্রশ্নের জবাব মিলছে না
  • ২৫ আগস্ট ২০২৬
মায়ের নামে মিল থাকায় হাসপাতাল থেকে দুই নবজাতক বদল
  • ২৫ আগস্ট ২০২৬
মাভাবিপ্রবির ৫০ বছরের একাডেমিক মাস্টার প্ল্যানে সিআরদের সঙ্…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর ভাতার ২ হাজার ৩৫ কোটি টাকা পাঠানো হয়েছে
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অচল…
  • ২৫ আগস্ট ২০২৬