অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন: ভিপি নুর

১২ অক্টোবর ২০১৯, ১০:০৫ AM

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের চলমান আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ডাকসু’র ভিপি নুরুলহক নুর। শনিবার সকালে নুর তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান।

নুরুল হক নুর তার পোস্টে লিখেছেন, ‘বুয়েটের হলে আবরারের মৃত্যু,  শিক্ষাঙ্গনে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ভিন্নমতের শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়ন, সিট দখলের রাজনীতি, সন্ত্রাসী কার্যক্রমকে নতুন করে দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো নড়েচড়ে বসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশাসন নতুন করে ভাবছে। ঢাবির হল প্রভোস্ট কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে যে,  মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এর কিছুদিন আগে ডাকসুর সভায় সিদ্ধান্ত হয়েছিল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রশাসনিকভাবে সিট দেওয়া হবে। খুবই ভালো উদ্যোগ। ‘

ভিপি নুর শঙ্কা প্রকাশ করে বলেন, ‘তবে বাস্তবতা বলে ভিন্ন কথা, পরিবেশ-পরিস্থিতির কারণে প্রশাসন-কর্তৃপক্ষ চাপে পড়লে এমন অনেক উদ্যোগই নেয়। চাপে থাকলে কাজে গতি বাড়ে, মাঠে প্রতিবাদ থাকলে ন্যায় বিচারের সম্ভাবনা তৈরি হয়। চাপে না থাকলে কি অবস্থা, আশা করি সেটা ভালো করেই জানেন।’

তিনি বলেন, ঢাবিয়ানসহ অন্যদেরও সময় এসেছে হলে হলে গেস্টরুম-গণরুম নির্যাতন-নিপীড়ন, রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করার অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করার। সময় এসেছে, প্রশাসনিকভাবে বৈধ সিটের দাবিতে আওয়াজ তোলার। আর চেপে যাওয়া নয়, এবার অন্তত প্রতিবাদী হোন, নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দাসত্ব করতে কেউ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় নি।আবরার হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রসমাজের প্রতিবাদ চলমান থাকুন। আর যেন কোন আবরারকে প্রাণ দিতে না হয়, নির্যাতনের শিকার হতে না হয়।’

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬