বশেমুরবিপ্রবির নতুন প্রক্টর ড. রাজিউর রহমান

১০ অক্টোবর ২০১৯, ০৭:৫০ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান। আজ বিকেলে একটি অফিস আদেশের মাধ্যমে তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছিলেন বশেমুরবিপ্রবির সাবেক প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া।

এদিকে ড. রাজিউর রহমান প্রক্টর হিসেবে নিযুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা, সিভিল ইন্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত জানান, ‘বিশ্ববিদ্যালয়ে যেসকল শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে মনে হয় তার মধ্যে তিনি (ড. রাজিউর রহমান) অন্যতম। আমরা যখন হামলার শিকার হই তখন আশিকুজ্জামান ভুঁইয়া প্রক্টর থাকা সত্ত্বেও আমাদের খোঁজ না নিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখেন কিন্তু রাজিউর রহমান স্যার প্রতিটি মুহুর্তে আমাদের পাশে ছিলেন। শুধুমাত্র নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পর রাত ক্যাম্পাসে অবস্থান করেছেন। এমন একজন ব্যক্তিকে প্রক্টর হিসেবে পেয়ে আমরা খুব আনন্দিত।’

 

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬