আবরারের হত্যায় ঢাবিতে ছাত্রলীগের শোকর‌্যালি

১০ অক্টোবর ২০১৯, ১২:০৪ PM

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে শোকর‌্যালি বের করেছে ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকর‌্যালিতে অংশ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা শহরের অন্যান্য শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শোকর‌্যালির নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত। সারিবদ্ধভাবে নেতাকর্মীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করছে। বেলা ১২টায় পদযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয় এরপর সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে তারা এখন ক্যাম্পাস প্রদক্ষিণ করছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলাদেশের সাথে ভারতের সাম্প্রতিক চুক্তি নিয়ে রোববার স্ট্যাটাস দেন আবরার। ওইদিন রাত ৮টার দিকে আবরারকে তার রুম থেকে ডেকে শেরেবাংলা হলের টর্চার সেল নামে পরিচিত ২০১১ নম্বর রুমে নিয়ে যাওয়া হয়।

রোববার দিবাগত রাত ২টার দিকে শেরেবাংলা হলের একতলা ও দ্বিতীয় তলার মাঝামাঝি জায়গায় আবরারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬