ঢাবির হলে প্রশাসনের অভিযান, অস্ত্র-মাদকসহ ২ ছাত্রলীগ নেতা আটক

০৮ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের ১২১ নম্বর রুমে অভিযান চালিয়েহল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি। এসময় পিস্তল ফেনসিডিল, ধারালো অস্ত্র সহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে অভিযান চালানো হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন হলেন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-অর্থ সম্পাদক। দুজনেই গত কমিটির সভাপতি আবিদ আল হাসানের অনুসারী।

তাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

এসময় অভিযান চালানো ১২১ নম্বর রুম থেকে ১টি পিস্তল (বুলেট লোডেড), ১ বোতল ফেনসিডিল, ২টি সিসি ক্যামেরা, ২টি বটি, ১ হাতুরী, ২টি লাঠি জব্ধ করে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি।

অস্ত্র সহ জব্ধকৃত অন্যান্য হাতিয়ার

 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

প্রসঙ্গত, আটক হাসিবুর রহমান তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসানের অনুসারী ছিলেন তিনি। সে সময় ইয়াবা সেবনের দায়ে হাসিবকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। হলের এক সিনিয়র ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও অস্ত্র নিয়ে বিভিন্নজনকে হুমকি দেয়ার অভিযোগ আছে তুষারের বিরুদ্ধে।

নটর ডেম কলেজ ভর্তিতে বাড়ল আবেদন ফি, আসন ৩২৯০, ভর্তি পরীক্ষা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
উচ্চতর গ্রেডের সময়সীমা পাঁচ ও ৫ বছর করার সুপারিশ বাদ দেওয়ার…
  • ২৫ আগস্ট ২০২৬
বিশেষ বৃত্তির টাকা না পাওয়া জবি শিক্ষার্থীদের জরুরি নির্দেশ…
  • ২৫ আগস্ট ২০২৬
ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬