ছাত্রলীগের সেই ৩৪ নেতার ভর্তি ইস্যুতে ডিনের সংবাদ সম্মেলন আজ

১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আট নেতাসহ ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তির বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলি রুবাইয়াতুল ইসলাম। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য অনুষদে এ সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন তিনি। শিবলি রুবাইয়াতুল ইসলাম নিজেই এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩৪ শিক্ষার্থীর পরীক্ষা ছাড়াই ভর্তির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও মানববন্ধনের প্রেক্ষিতে জনমতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা নিয়ম মেনেই ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বাণিজ্য অনুষদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে বিষয়টি নিয়ে কথা বলা হবে। আশা করি তখন বিভ্রান্তি দূর হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬