ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে ডাকসুর উদ্যোগ

০৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৪ PM

© ফাইল ফটো

আর মাত্র কয়েকদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরীক্ষায় ভর্তিচ্ছুরা যাতে কোন ধরণের ভোগান্তিতে না পড়েন, সেজন্য অনন্য উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ইতোমধ্যে পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

ডাকসুর প্যাডে স্বেচ্ছাসেবক আহবান করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আখতার হোসেন বলেছেন, ‘আগামী ১৩, ১৪, ২০, ২১, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর যথাক্রমে গ, চ, ক, খ, ঘ এবং চ (অংকন) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘এই মহতী কাজে আগ্রহীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ডাকসু অফিস থেকে নির্ধারিত ফরম পূরণ করে জমা দেওয়ার অনুরোধ করা হলো।’

এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আখতার হোসেন বলেছেন, ‘ডাকসুর উদ্যোগে আসছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে স্বেচ্ছাসেবক নেওয়া হবে। আগ্রহীরা নিজের নাম, হল ও বিভাগের নাম, বর্ষ ও মোবাইল নম্বর কমেন্ট করুন। অথবা ডাকসু অফিস থেকে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিন।’

আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় দেশের দূর-দূরান্ত থেকে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা আসেন। প্রায়শই তাদেরকে নানাবিধ বিড়ম্বনায় পরতে হয়। অনেকই কেন্দ্র খুঁজে পান না, অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার বাহন বা রাস্তা জানেন না। অনেকের অনেক জিজ্ঞাসা থাকে, অনেক পরীক্ষার্থী তাদের সাথে থাকা মোবাইল বা ভ্যানিটি ব্যাগ রাখবার বিশ্বস্ত জায়গা পান না ‘

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতেই ঢাবির শিক্ষার্থীদের নিয়ে এই স্বেচ্ছাসেবক টিম গঠন করা হচ্ছে। টিমের সদস্যরা নবাগতদের এসব ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।’

স্বেচ্ছাসেবক আহবান করে ডাকসুর বিজ্ঞপ্তি

 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬