‘৫ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে ক্যাম্পাস ছাড়বি’

০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৮ PM
আবু সায়েম মোহাম্মদ সানাউল্লাহ ওরফে এডওয়ার্ড সায়েম

আবু সায়েম মোহাম্মদ সানাউল্লাহ ওরফে এডওয়ার্ড সায়েম

অশ্রাব্য ভাষায় গালির প্রতিবাদ করায় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের দোকানিকে পিটিয়েছেন ছাত্রলীগের এক নেতা। নাম আবু সায়েম মোহাম্মদ সানাউল্লাহ ওরফে এডওয়ার্ড সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী তিনি। শুক্রবার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদারের নাম আজগর।

সূত্র জানায়, প্রতিদিনের মত আজও সকালে দোকানে যান সায়েম। এ সময় দোকানদার সায়েমের কাছ থেকে আগের পাওনা টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে উঠেন সায়েম। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় গালাগালিও শুরু করেন তিনি। এ সময় দোকান মালিক আজগর গালির প্রতিবাদ করলে ৫ মিনিটের মধ্যে দোকান বন্ধের আল্টিমেটাম দেন সায়েম। কিন্তু তা না করায় মারধর শুরু করেন ছাত্রলীগের এই নেতা।

অভিযোগ রয়েছে, সায়েমসহ বেশ কয়েকজন ছাত্রনেতার এমন আচরণের কারণে দোকানগুলোর কর্মচারীরা বেশিদিন থাকে না। এর আগে এই ছাত্রনেতার বিরুদ্ধে পলাশীতে মারধর, শহীদ মিনারে সাংবাদিকের মোবাইল ভাংচুরসহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে। ফুলার রোডে বসা ছেলে-মেয়ের মোবাইল ও বাইক আটকে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি সম্পর্কে  জানতে চাইলে মালিক আজগর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সায়েম ভাই প্রতিদিনেই কোন কারণ ছাড়া গালাগালি করে। গালাগালি করার জন্য আমার দোকানের কর্মচারীরা থাকে না। একটা লোক জোগাড় করলে গালাগালি করার কারণে তাকে কোনভাবে রাখা যায় না।

তিনি আরো বলেন, ‘আজ সকালে তিনি দোকানে এসে গালাগালি শুরু করেন। কেন গালাগালি করলেন, তা আমি জানিনা। আমি ভাইকে বলেছি ভাই গালাগালি কইরেন না। গালাগালির জন্য আমার লোক থাকে না। তখন সায়েম ভাই আমাকে বলল, তুই থাকবি। কেউ না থাকলেও তুই থাকবি। পরে, আমি বলেছি, এভাবে গালাগালি করলে তো দোকান চালাতে পারব না।’

তখন সে (সায়েম) আমাকে বলে, ‘তোর দোকান চালাতে হবে না, তুই চলে যা’। পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে ক্যাম্পাস ছেড়ে চলে যাবি। কিন্তু তখন আমি কাজ করছিলাম। এর ঠিক পাঁচ মিনিট পরই আমাকে ভিতর রেখেই দোকান বন্ধ করতে শুরু করল সে। আমি বললাম, ভাই কী করছেন? এটা বলতেই সে আমাকে মারধর শুরু করে।

বিষয়টি জানতে সায়েমকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এসএম হলের ভিপি (সহ-সভাপতি) মোজাহিদ কামাল বলেন, বিষয়টা এক সাংবাদিকের মাধ্যমে জেনেছি। সায়েম দোকানটা বন্ধ করে দিয়েছিল। আমি আজগরকে বলে দোকান খোলা রাখার ব্যবস্থা করছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতার সঙ্গে সরাসরি কথা বলে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি।

হল প্রভোস্ট মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, এ ব্যাপারে কিছু জানিনা। খোঁজ নিচ্ছি।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬