ঢাবির রোকেয়া হলে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১০ PM

© সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. বেগম আকতার কামালকে আহ্বায়ক করে ৩-সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা কমিটির সদস্য-সচিব এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষক মিসেস মনিরা বেগম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল রোকেয়া হল সংসদ ও হল ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ২১ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা অভিযোগ করে বলেন, হল সংসদের ভিপি ইসরাত জাহান তন্বী হলের কর্মচারী কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামানকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার জন্য আট লক্ষ টাকা, জিএস সায়মা আক্তার প্রমি হলের মালী বাবুল চৌহানের ছেলে পলাশ চৌহানকে বাগান মালী পদে নিয়োগ দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা, রোকেয়া হল শাখা ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আখতার এবং সাধারণ সম্পাদক শ্রাবণী দিশা মিলে আলমগীর নামের একজনকে প্রহরী পদে নিয়োগ দেওয়ার জন্য আট লক্ষ টাকার লেনদেন করেন।

এসময় তারা আরো অভিযোগ করে বলেন, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা এসব ঘটনা সম্পর্কে অবহিত এবং তিনি এই নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন।

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close