ঢাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি

০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৪ PM

মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন প্রণয়নের দাবী জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের হত্যা, হামলা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আকম জামাল উদ্দিন বলেন, দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে কিন্তু হামলাকারীদের এখনো পর্যন্ত বিচার হয়নি। স্বাধীনতাবিরোধী শক্তি আওয়ামীলীগে অনুপ্রবেশ করে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের উপর হামলা কিছুতেই মেনে নেয়া যায়না।

তিনি সরকাররের কাছে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, অতীব দুঃখের বিষয় বান্দরবানের লামায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের উপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে, গত ১৫ই আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমানের উপর সন্ত্রাসী হামলা করে মারাত্মকভাবে আহত করেছে। আমাদের দীর্ঘদিনের দাবি মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন যদি প্রণয়ন করা হতো তাহলে এসব নিষ্ঠুর অপরাধ কখনো ঘটতো না।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাসেল আহমেদ সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close