‘বঙ্গবন্ধুর সাংস্কৃতি ভাবনা’ শীর্ষক আলোচনা সভা করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। রোববার বিকাল ৩টায় টিএসসির পায়রা চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সভা উদ্বোধন করবেন। এতে ‘স্বাধীনতার গান’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন।
আলোচনা সভায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, আকবর হোসেন পাঠান ফারুক, রামেন্দু মজুমদার, আলী যাকের ও রফিকুল আলমের বক্তৃতা করার কথা রয়েছে। অনুষ্ঠানে ডাকসু ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
