ঢাবিতে পালিত হবে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

২৬ আগস্ট ২০১৯, ০৭:৩৯ PM

© ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বাদ ফজর বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় কোরানখানি অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া সকাল ৭টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তারা সকাল সোয়া ৭টায় শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

পরে কবির মাজার প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ভিসির সভাপতিত্বে এবং বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ভীষ্মদেব চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬