ড. রুশাদ ফরিদীকে বিশ্ববিদ্যালয়ে যোগদানের নির্দেশ

২৫ আগস্ট ২০১৯, ০৩:৪৩ PM
ড. রুশাদ ফরিদী

ড. রুশাদ ফরিদী © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ড. রুশাদ ফরিদীর বিরুদ্ধে ঢাবি সিন্ডিকেটের দেয়া জবরদস্তিমূলক ছুটির আদেশ অবৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত। রবিবার (২৫ আগস্ট) এ আদেশ দেন আদালত। এছাড়া রুশাদ ফরিদীকে কাজে যোগদান করারও নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য ২০১৭ সালের ১২ জুলাই ড. রুশাদ ফরিদীকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানোর চিঠি দিয়েছিল ঢাবির সিন্ডিকেট। চিঠি বাতিল পুনর্বিবেচনার দাবিতে উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছিলেন সেই শিক্ষক। ঢাবির উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপউপাচার্য (প্রশাসন), রেজিস্টার, বিভাগের সভাপতি বরাবর এই নোটিশ পাঠানো হয়েছিল।

এর আগে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 'রুশাদ ফরিদীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে শিক্ষকরা বলেছিলেন, রুশাদ ফরিদি সঙ্গে তারা কাজ করবেন না।এরপর রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬