কোটা সংস্কার আন্দোলনের নেতা আটক

২৩ আগস্ট ২০১৯, ১১:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্মআহবায়ক এরশাদুল ইসলামকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। এরশাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় চকবাজার এলাকায় প্যারেড ময়দানে ছাত্রলীগের একটি গ্রুপ হামলা করে তাকে চকবাজার থানায় সোপর্দ করে।

এরশাদুল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। এরশাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত । তবে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই করার জন্য থানায় আটক রাখা হয়েছে।

নেজাম উদ্দিন আরো বলেন, এরশাদকে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের এক পক্ষ নিজেদের কর্মী দাবি করছে, আবার অন্য পক্ষ দাবি করছে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছ।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close