ঢাবি ‘কালো দিবস’ কাল

২২ আগস্ট ২০১৯, ১১:৫৮ AM

© ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে কাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়ে থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর কালো দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল ২৩ আগস্ট শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া, আগামী সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬