ঢাবির আইবিএতে ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করবে রবি

২১ আগস্ট ২০১৯, ০৫:২৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) একটি ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করবে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি।

বুধবার (২১ অগাস্ট) এ উদ্দেশে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রাঙ্গণে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং আইবিএর ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তির আওতায় আইবিএতে নতুন আঙ্গিকে সাজানো লাইব্রেরি প্রাঙ্গণে একটি অত্যাধুনিক ‘ইনোভেশন ল্যাব’ স্থাপন করবে রবি। ল্যাবটির মূল উদ্দেশ্য এর মাধ্যমে আইবিএর শিক্ষার্থীরা যেন ডেটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংসের মতো (আইওটি) প্রযুক্তির সর্বাধুনিক অগ্রগতি সম্পর্কে ধারণা পান। পাশাপাশি এটি শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বাস্তবধর্মী ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করবে।

দেশের গ্রাহকদের সেরা পণ্য বা সেবা দেয়ার লক্ষ্যে এই ল্যাবের মাধ্যমে পণ্য, ব্যান্ড বা প্রতিষ্ঠানের ওপর নতুন নতুন বাজার গবেষণা পরিচালনা করতে আইবিএর সহযোগী হিসেবে কাজ করবে রবি।

এ সময় রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ অপারেটরটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইবিএ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬