ঢাবির ৫২তম সমাবর্তন: রেজিস্ট্রেশনের সময় বাড়লো

২১ আগস্ট ২০১৯, ১২:১৪ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। যাতে বলা হয়, গ্র্যাজুয়েটদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় এই সময় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তির তথ্য, আবেদনকারীদের আগামী ২৫ আগস্ট ২০১৯ তারিখ রবিবার ব্যাংকিং সময়ের মধ্যে নিবন্ধনের ফি জমা দিতে হবে এবং আগামী ২৭ আগস্ট ২০১৯ তারিখ মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরমটি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের ৩০৯ নাম্বর কক্ষে এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটবৃন্দকে স্ব স্ব কলেজে জমা দিতে হবে।

convocation.du.ac.bd/convocation ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানা যাবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬