দেশের মানুষ দ্রুতই ডেঙ্গু থেকে মুক্তি পাবে: সাঈদ খোকন

০৭ আগস্ট ২০১৯, ০২:৩৫ PM

সম্প্রতি ঢাকাসহ প্রায় সাড়া দেশে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশার আবির্ভাব ঘটেছে। তবে দ্রুততম সময়ের মধ্যেই দেশের মানুষ এই ডেঙ্গু সমস্যা থেকে মুক্তি পাবে বলে আশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার (০৭ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা মূলক একটি পদযাত্রা উদ্বোধনকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

‘এডিশ মশা ধ্বংস করি, ডেঙ্গু হতে নিরাপদ থাকি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নেচার কনজারভেশন সোসাইটি যৌথভাবে এই পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি কার্জন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবিলা করা সম্ভব এবং তা দ্রুতই হবে প্রত্যাশা ব্যক্ত করে মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের ঘরবাড়ির ভেতরে এডিস মশা জন্মায় এবং বংশ বিস্তার করে। আমরা যদি আমাদের নিজেদের ঘর-আঙিনাতে স্বচ্ছ পানি জমতে না দিই তাহলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এদেশের মানুষ ডেঙ্গু থেকে মুক্তি পাবে।’

এসময়, ডেঙ্গু প্রতিরোধ ও নতুন করে কেউ যেন আর ডেঙ্গু আক্রান্ত না হয় সেই লক্ষ্যে সরকারের সব সংস্থা প্রাণপণে কাজ করছে বলে জানান তিনি। ফলে, সরকারের প্রচেষ্ঠা ও জণগনের সচেতনায় দ্রুতই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মেয়র খোকন।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু মোকাবিলা করে একটি স্বাস্থসম্মত নিরাপদ শহর গড়ে তোলবার জন্য সরকারের সকল সংস্থা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সেই সঙ্গে সারা বাংলাদেশকে কিভাবে ডেঙ্গুমুক্ত করা যায় সেই লক্ষ্যে সকল সংস্থা কাজ করছে।’

ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে মেয়র খোকন বলেন, 'আমি বিশেষভাবে বলতে পারি, আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়ে ওঠছে মানুষ। ডেঙ্গু মোকাবেলায় জনগণের সচেতনার কোনো বিকল্প নেই।’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬