শেখ আব্দুর রহিমের পিএইচডি ডিগ্রি অর্জন

০৭ আগস্ট ২০১৯, ১০:০১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্গত ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন শেখ আব্দুর রহিম। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি’র অনুমোদন দেওয়া হয়। ‘Evaluation of Staffing Policies and Practices of Pharmaceutical Manufacturing Firms in Bangladesh’- এই বিষয়ে গবেষণার জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আতাউর রহমানের তত্বাবধানে ড.আব্দুর রহিম তাঁর এই গবেষণা কর্ম সম্পন্ন করেন।

উল্লেখ্য, ড. শেখ আব্দুর রহিম বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ম্যানুফেকচারিং ফার্মগুলোর উন্নয়নের পথের প্রকৃত বাধাগুলো দূর করে দেশকে সমৃদ্ধির পথে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় থেকেই তিনি এ গবেষণা কর্মের উদ্যোগ গ্রহণ করেন।

ড. রহিম বলেন, দেশের অধিকাংশ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং ফার্মগুলোতে দীর্ঘদিন গবেষণার ফলে দেখা যাচ্ছে, ‘তাদের অনেকেরই কর্মী সংগ্রহ ও ব্যবস্থাপনার পলিসি আছে, কিন্তু সঠিক প্রাকটিস নেই। আবার অধিকাংশের প্রাকটিস আছে কিন্তু পলিসি নেই। তাই আমি চেষ্টা করেছি এই গ্যাপগুলো খুঁজে বের করার। এই সাফল্যে তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬