‘নুরুর সাধ্য ছিল না শোভনকে ভিপি থেকে হঠানো’

০৬ আগস্ট ২০১৯, ০৮:৫৬ PM

ডাকসু নির্বাচন গত ১১ মার্চ অনুষ্ঠিত না হয়ে আজকে হলে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি পদ থেকে হঠানোর ক্ষমতা নুরুল হক নুরের ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্ত্বরে একটি আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ছয় পলাতক আসামির প্রতীকী ফাঁসি দেওয়া উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় ডাকসু ভিপি নুরকে নিয়ে এমন মন্তব্য করেন আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘আমি জানি না কথাটি অত্যুক্তি হবে কি না? আমি বিশ্বাস করি, যদি ডাকসু নির্বাচন সেদিন না হয়ে আজকে নির্বাচন হতো, নুরুর সাধ্য ছিল না শোভনকে ভিপি থেকে হঠানো। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকেই (শোভন) আজকে বেছে নিতো।’

ভিপি নুরের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে ডাকসুর ভিপি হিসেবে, সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে সার্বজনীন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাতে না পারেন, এই সার্বজনীন চরিত্র যদি না থাকে তাহলে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত হতে পারবেন না। বরং আপনি ঘৃণিত হবেন এবং এটাই হবে আগামী দিনের জিহাদ।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত পলাতক ছয় আসামীর প্রকীকী ফাঁসি, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের কাছে প্রায় দুহাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন ছাত্রলীগ সভাপতি শোভন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬