কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে সংহতি জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা

০৬ আগস্ট ২০১৯, ০৩:৫৮ PM

ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু-কাশ্মীরের জনগণের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন ও সংহতি জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন করে তারা।

এতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা), কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ‘ইয়ে হক্ব হামারি আজাদী আজাদী’, ‘freedom for Kashmir’, ‘Kashmir needs UN steps’ ইত্যাদি৷ স্লোগান দেন।

মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আকরাম হোসাইন নামের এক শিক্ষার্থী বলেন, ‘কাশ্মীর ১৯৪৭ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী কিছু শর্তের ভিত্তিতে ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছির। কিন্তু ভারতীয় বাহিনী সেসব শর্ত ভঙ্গ করে তাদের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। যদি তাদের উপর অব্যহত রাখা হয়। তাহলে সারা পৃথিবীর সাম্যবাদী মানুষ এর দাঁত ভাঙা জবাব দেবে।’

এসময় কাশ্মীরী জনগণ যেন তাদের অধিকার ভোগ করতে পারে এবং তাদের দাবি পূরণ হয় সেই আশা ব্যক্ত করেন।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা কাশ্মীরীদের আন্দোলনে সংহতি জানিয়ে বলেন, আজাদী ও মানবিক দাবিতে আমরা সংহতি জানাচ্ছি। ৭১ এর মুক্তিযোদ্ধা ও যেসব সেনারা যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের যেমন সম্মানের চোখে দেখি, কাশ্মীরের সংগ্রামী জনতাকে যারা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাচ্ছে। তাদের একই চোখে দেখতে চাই।'

শিক্ষার্থীরা, ভারতীয় গণমাধ্যমে যারা কাশ্মীরীদেরকে জঙ্গি বলে তাদের প্রতি নিন্দা জানান এবং তাদের চিহ্নিত করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।

এসময় শিক্ষার্থীরা কাশ্মীর সমস্যার সমাধান ও কাশ্মীরী জনগণের দাবি পূরণে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, গতকাল রাতে কাশ্মীরের সাধারণ মানুষের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি সংহতি মিছিল বের করেন একদল শিক্ষার্থী। এতে, ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (০৫ আগস্ট) ভারত সরকার কাশ্মীর সংক্রান্ত ৩৭০ নং অনুচ্ছেদটি বাতিলের ঘোষণা দেয় এবং কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মুফতি মেহবুবা ও ওমর আবদুল্লাহকে গতকাল গত রোববার গভীর রাতে গৃহবন্দী করে।
এর প্রতিবাদে গতকাল থেকে কাশ্মীরের জনগণ স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে।

৩৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীর অন্য যেকোন ভারতীয় রাজ্যের মতো স্বায়ত্বশাসন ভোগ করত এবং কাশ্মীরের নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা ছিল।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬