ঢাবিতে দ্রুত ফলাফল প্রদানে ডিজিটালাইজেশন জরুরি

০৬ আগস্ট ২০১৯, ০২:১৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স ফলাফল প্রকাশ ও পাঠের বিষয়বস্তু ডিজিটালাইজেশন ও সংস্কার বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এর আয়োজন করে।

ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বি এম লিপি আকতার এবং একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রদল কর্মী কানেতা ইয়া লাম-লাম সম্মিলিতভাবে আজ মঙ্গলবার (৬ আগস্ট) ডাকসু মিলনায়তনে বৈঠকটির আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আসিফ হোসেন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস সাদ্দাম হোসাইন সহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা তাঁদের লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা যদি সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে সকলে একসাথে কাজ করতে পারি এবং শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে আশা করি দ্রুত ফলাফল ও পাঠের বিষয়বস্তু ডিজিটালাইজেশন সম্ভব হবে। শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি বাস্তবায়ন দেখতে পাবে।’ সেখানে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তারা।

সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয় সকল সীমাবদ্ধতা কাটিয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে ওঠে আসবে বলেও মনে করেন তারা। এছাড়া, উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ডিজিটালাইজেশন বাস্তবায়িত না হওয়ায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো তুলে ধরেন এবং এর দ্রুত বাস্তবায়নের পক্ষে তাদের মতামত প্রকাশ করেন।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬