সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন ঢাবির গণিত বিভাগের অনুত্তীর্ণরা

০২ আগস্ট ২০১৯, ১২:৪৪ AM
সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা

সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দাবিতে সম্প্রতি মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত গণিত বিভাগের প্রথম বর্ষের অনুত্তীর্ণ শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। গত ২৮ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা এই সুযোগ পাচ্ছেন বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রোকানুজ্জামান জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, শুধু গণিত বিভাগ নয়, বিজ্ঞান অনুষদভুক্ত অন্যান্য বিভাগ পদার্থ বিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফলিত গণিত এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রথম বর্ষ বিএস সম্মান পরীক্ষায় অংশগ্রহণ করে যে সব পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষে উন্নীত হতে পারেননি তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। অনুত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের অকৃতকার্য কোর্স/কোর্সগুলোতে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবেন।

এই পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আগামী ১৮ অগাস্ট থেকে ২৬ অগাস্টের মধ্যে পরীক্ষা সংক্রান্ত ফরম পূরণ এবং ফি জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী বলেন, একাডেমিক পরিষদের মিটিংয়ে শুধু প্রথম বর্ষের বিষয়টি আসে এবং তাদেরকে এই বছর সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সাত মাস পর সম্প্রতি গণিত বিভাগের প্রথম বর্ষের ফল প্রকাশ হলে এতে অকৃতকার্য ৭০ শিক্ষার্থী পুনরায় ভর্তি হয়ে আবার এই পরীক্ষায় অংশগ্রহণ ও প্রস্তুতি নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন। পরে গণিতসহ বিজ্ঞান অনুষদভুক্ত অন্যান্য বিভাগের শতাধিক শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দাবিতে মানববন্ধন করেন।

মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা পে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬