ভিসি প্যানেল চূড়ান্ত করতে রুদ্ধদ্বার বৈঠকে নীল দল

৩০ জুলাই ২০১৯, ০৮:০২ PM

আগামীকাল বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে নিজেদের প্যানেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি রুদ্ধদ্বার বৈঠক করছে সরকার দলীয় শিক্ষকদের সংগঠন নীল দল।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এই বৈঠক শুরু হয়। নিজেদের দলীয় অভ্যন্তরীন সিদ্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমের প্রবেশাধিকার দেয়নি দলটি।

খোঁজ নিয়ে জানা যায়, নীল দলের শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সবাইকে নিয়ে এই সভা হচ্ছে। এখানে প্যানেল উত্থাপন করা হবে। মতৈক্য না হলে ব্যক্তি পর্যায়ে ভোটাভুটি হবে। তবে নীল দল থেকে যেন দু’টি প্যানেল না আসে সেজন্য সভায় তিনজনের নাম চূড়ান্ত করা হবে। সেখানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক সামাদের বিষয়ে সবাই মতামত দিলেও তৃতীয় ব্যক্তি হিসেবে অধ্যাপক নাসরীন আহমাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, জবি উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের নাম আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এজন্য ভোটের মাধ্যমে তৃতীয় জন নির্ধারন করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, সিনেট পূর্ণাঙ্গ করতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও প্রায় তিন দশক পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচন। সেখান থেকে পাঁচজন ছাত্রপ্রতিনিধি যোগ দিয়েছেন সিনেটের বার্ষিক অধিবেশনে। বর্তমানে সিনেটে মোট সদস্য সংখ্যা ১০৫ জন। যার মধ্যে বেশিরভাগ সদস্য নীল দলের। শিক্ষক প্রতিনিধিদের ৩৫ জনের মধ্যে ৩৩ জন সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকের সময়ে নির্বাচিত। বাকি দুই জন বিএনপি সমর্থক সাদা দল থেকে নির্বাচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকালের সিনেটের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। সিনেটের এই বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক ভাইস-চ্যান্সেলর নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল মনোনয়ন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬