ঢাবিতে স্বাধীনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

২৭ জুলাই ২০১৯, ০২:৪৮ PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিনান্স বিভাগের মাস্টারের ছাত্র ফিরোজ কবির স্বাধীনের গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে অনুষ্ঠিত হত। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: এবার চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী

গায়েবানা জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত থেকে বলেন, স্বাধীনের মৃত্যু কখনই কাম্য নয়। আমরা স্বাধীনের মৃত্যুতে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আর তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিক।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে রাত সাড়ে নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর শিক্ষার্থীরা তার লাশ ক্যাম্পাসে নিয়ে এসে জানাজা করার দাবি করান। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে ক্যাম্পাসে জানাজা করার কথা বললেও পরে না করেন। এতে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা আজ সকালের দিকে গায়েবানা জানাজা করার ঘোষণা দেন।

কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুতেরর দায়ে দুই ব্যবসায়ীক…
  • ০৮ এপ্রিল ২০২৬
close