ঢাবির ৫২তম সমাবর্তনের নিবন্ধন চলছে

২৭ জুলাই ২০১৯, ১০:৪৭ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫২তম সমাবর্তন বর্ণাঢ্যভাবে আয়োজনের ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।

গত ৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে আগামী ১৮ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫২তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য গত ২১ জুলাই থেকে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

আগামী ১৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ইতিমধ্যেই ৫২তম সমাবর্তনের বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়াও সমাবর্তনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠেয় ৫২তম সমাবর্তনে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চ’র পরিচালক এবং নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close