ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

২৬ জুলাই ২০১৯, ১০:৩০ PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবীর স্বাধীন। বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ছাত্র ছিলেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহত ফিরোজের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী। হলের ৪১৪ নং রুমে থাকতেন।

সংশ্লিস্ট সূত্র থেকে জানা যায়, গত ১৮ জুলাই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানোর পর তার শরীরের অবস্থা আরো ভাল করানোর জন্যে তাকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় পরিবার। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়। তাই পুনরায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আরো খারাপ হলে বৃহস্পতিবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তার অবস্থার উন্নতি ঘটেনি। আজ রাত ১০টার স্কয়ার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন:ঢাবি ছাত্রের লাশ ক্যাম্পাসে আসছে না

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফিরোজ কবির স্বাধীন মৃত্যু বরণ করেছেন। আজ রাতে স্কয়ার হাসপাতালে সে মৃত্যু বরণ করে।

ঢাবিতে বাড়ছে ডেঙ্গু রোগী, দর্শকের ভূমিকায় প্রশাসন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬