হলের সব শিক্ষার্থীর ‘অনলাইন ডাটাবেজ’ চান নুর

২৭ জুন ২০১৯, ০৫:৩২ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর

প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনীতার ভিত্তিতে হলে সিট দেয়ার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বক্তব্য দেয়ার সময় এ দাবি জানান তিনি।

নুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কোন রুমে কোন শিক্ষার্থী থাকে; তার অনলাইন ডাটাবেজ থাকতে হবে এবং হলগুলো থেকে অছাত্র ও বহিরাগতদের অতিদ্রুত রেইড দিয়ে বের করতে হবে। তিনি বলেন, এ বছর থেকেই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধা ও প্রয়োজনীতার ভিত্তিতে সীট দিতে হবে কেননা প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিরূপ ও নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে না।

ভিপি নুর আরো বলেন, শুধু বিজয় একাত্তর হল ছাড়া বাকি সব হল চালায় ক্ষমতাসীনদলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিজয় একত্তর হল ব্যতীত অন্যান্য প্রাধ্যক্ষ যারা আছে; তারা যদি নিজেদের হল কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করতে আহ্বান জানান তিনি।

কাল থেকে বসছে সংসদ অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৬ আগস্ট ২০২৬
বিমানে যাত্রীর মৃত্যু, মিলছে না মরদেহ নামানোর অনুমতি, আটকে …
  • ২৬ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬