আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশালা

২৬ আগস্ট ২০২৬, ১২:০৮ PM
ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তি নিয়ে দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা

ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তি নিয়ে দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

খুলনায় আধুনিক ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তি নিয়ে দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বটিয়াঘাটার বয়ারভাঙ্গা (প্রযুক্তি গ্রাম) এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন, খুলনার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‘আধুনিক ধান উৎপাদন যন্ত্রপাতি ও যান্ত্রিকীকরণ প্রযুক্তি’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ‘স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে।

প্রশিক্ষণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় সহযোগিতা করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, সিমিট বাংলাদেশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা।

প্রশিক্ষণে ধান রোপণ, চারা উৎপাদনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারিক প্রদর্শনী দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের এসব যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রতিনিধি ড. নজরুল ইসলাম বলেন, শ্রমিক সংকট মোকাবিলা ও উৎপাদন ব্যয় কমাতে কৃষি যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। আধুনিক কৃষি যন্ত্রপাতির সঠিক ব্যবহারের মাধ্যমে কম সময় ও শ্রমে কৃষকরা অধিক ফলন পেতে পারেন। এ প্রযুক্তি নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে কৃষকদের প্রতি আহ্বান জানান। 

এছাড়াও অনুষ্ঠানের সভাপতি এল এস টি ডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: আনোয়ার হোসেন বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক গবেষণা সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগ: খুকৃবি
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬