ঢাবিতে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার প্রস্তাব শোভনের

২৭ জুন ২০১৯, ১০:২৩ AM

© ফাইল ছবি

ছাত্রলীগের কেন্দ্রী সভাপতি ও সিনেট সদস্য রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ধর্মভিত্তিক দল যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য ঢাবি সিনেটকে কঠোর হতে হবে। সিনেট অধিবেশনে এসব দলকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক সিনেট অধিবেশনে ছাত্রপ্রতিনিধি হিসাবে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে ছাত্রপ্রতিনিধির বক্তব্যে এই সিনেট সদস্য বলেন, ডাকসু নির্বাচনে কিছু ধর্মভিত্তিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমি সিনেট অধিবেশনে এটি বন্ধের জোর দাবি জানাচ্ছি।

সিনেট অধিবেশনে শোভনের প্রস্তাব করেন- লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা করা, ক্যানটিনে খাবারের মান বৃদ্ধি করা, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বাস বৃদ্ধি ও পুরাতন বাসগুলোর সংস্করণ, প্রক্টরিয়াল টিমকে আরও প্রশিক্ষিত করা, তাদের জন্য আরও গাম্ভীর্জপূর্ণ পোশাকের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কাজ অটোমেশনের আওতায় নিয়ে আসা, শিক্ষার্থীদের নির্দিষ্ট আইডেন্টিটির ব্যবস্থা করা, ঢাবির হাসপাতালের মান উন্নয়ন করা ইত্যাদি।

শোভন বলেন, ২০২০ সাল বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালন উপলক্ষে সরকারের বছরব্যাপী বাংলাদেশজুড়ে কর্মসূচি থাকবে। সে হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও মার্চ মাসজুড়ে কর্মসূচি হাতে নেওয়া যায় কি-না, সে ব্যাপারে ভাবতে হবে। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়তি সলিমুল্লাহ মুসলিম ও ফজলুল হক মুসলিম হলে ভাস্কর্য স্থাপন করা যেতে পারে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মভিত্তিক দলের রাজনীতি ও নির্বাচন করার বৈধতা নেই। কিন্তু গত ২৩ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা) অংশগ্রহণ করে। এতে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দাবি ছিল তারা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছিল, কোনো দল থেকে না।

কাল থেকে বসছে সংসদ অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৬ আগস্ট ২০২৬
বিমানে যাত্রীর মৃত্যু, মিলছে না মরদেহ নামানোর অনুমতি, আটকে …
  • ২৬ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬