ঢাবির সিনেট অধিবেশনে ছাত্রপ্রতিনিধিরা যা বললেন

২৭ জুন ২০১৯, ০৩:০৫ AM

© টিডিসি ফটো

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন একটু অন্যরকম হয়েছে। ১৯৯৩ সালের পর এবারই সিনেট অধিবেশনে ডাকসু মনোনীত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি অংশ নেন।

তাঁরা হলেন-ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী, সদস্য তিলোত্তমা শিকদার এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস৷

সিনেট অধিবেশনের বক্তব্য দেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। জিএস গোলাম রাব্বানী রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনকে শিক্ষার্থীবান্ধব করে তোলা ও অটোমেশনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি জানান। ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও কোনো ‘অনিয়ম’ হয়নি বলে দাবি করেন তিনি৷

বিশ্ববিদ্যালয়ের আবাসন-ব্যবস্থা ও খাবারের মানোন্নয়নের দাবি জানান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন ও পরিধি বাড়ানো, ডাকসুর বাজেট বাড়ানোসহ কয়েকটি দাবি জানান তিনি।

কাল থেকে বসছে সংসদ অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৬ আগস্ট ২০২৬
বিমানে যাত্রীর মৃত্যু, মিলছে না মরদেহ নামানোর অনুমতি, আটকে …
  • ২৬ আগস্ট ২০২৬
কলেজছাত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত সায়ন আটক
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রামগুলোয় চিপ্‌স খান না কেউ, প্যাকেটজাত জাঙ্ক ফুড খাওয়া অপ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীর নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ আগস্ট ২০২৬
আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি নিয়ে খুকৃবি শিক্ষার্থীদের কর্মশ…
  • ২৬ আগস্ট ২০২৬