প্রবাসীর দেওয়া ২০০ কেজি আম বিতরণে কোটা আন্দোলনকারীরা

২৩ জুন ২০১৯, ১২:৩১ PM

রাজশাহীর বাঘা উপজেলা থেকে আম সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঁচজন যুগ্ম আহ্বায়ক। তাঁদের কাছ থেকে একজন প্রবাসী ভাই ও একজন বোন মোট ২০০ কেজি আম গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য কিনেন। সেই আম আজ মৌলভীবাজারে বিতরণ করেছে কোটা আন্দোলনকারীরা।

কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রাশেদ খান তাঁর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে আম বিতরণের কিছু ছবি পোস্ট করে লিখেছেন-

‘একজন প্রবাসী ভাই ও একজন বোন মোট ২০০ কেজি আম বিতরণের জন্য আমাদের কাছ থেকে কিনেছিলেন। দানের আমগুলোর কিছু পরিমাণ আজকে প্রাথমিকভাবে মৌলভীবাজারে বিতরণ করা হয়েছে।
ইনশাআল্লাহ, বাকি আমগুলোও বিভিন্ন জায়গায় গরীবদের মাঝে বিতরণ করা হবে।’

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
  • ২৬ আগস্ট ২০২৬
শিল্প-অ্যাকাডেমিয়া বন্ধন: কেন দরকার      
  • ২৬ আগস্ট ২০২৬
পরিবারের ৪ সদস্যসহ ব্যবসায়ী নিখোঁজ—বন্ধক রাখতেন স্বর্ণ, ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্…
  • ২৬ আগস্ট ২০২৬
অনুমতি ছাড়া ‘জেলা ক্রিকেট সংস্থা’ গঠন অবৈধ ঘোষণা বিসিবির
  • ২৬ আগস্ট ২০২৬
সেতু-রাস্তা নেই, খাল সাঁতরে স্কুলে যেতে হয় চরকারফার্মার শিশ…
  • ২৬ আগস্ট ২০২৬