ঢাবি ছাত্রলীগ সভাপতি ও সিনেট মেম্বার সনজিতকে ফুলেল শুভেচ্ছা ডাকসুর এজিএস সাদ্দামের © টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনজিত চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। শনিবার দুপুরের দিকে রাজনীতির আতুর ঘর খ্যাত মধুর কেন্টিনের সামনে তিনি এ শুভেচ্ছা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে সাদ্দাম হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেল, আমাদের প্রত্যাশা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশিত কন্ঠস্বর যেন সিনেটে প্রতিধ্বনিত হয়। সেজন্য সনজিত চন্দ্র দাস যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যেহেতু নির্বাচনী পরিচালনার সভাপতির দায়িত্ব পালন করেছেন সেহেতু তিনি নির্বাচনে ছাত্রলীগের ইশতেহার ও অন্যান্য ছাত্র সংগঠনের ইস্তেহার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে রূপকল্প রোড মেপ প্রয়োজন এটি নিয়ে তার সুচিন্তিত মতামত রয়েছে আমরা বিশ্বাস করি সিনেটে মাধ্যমে তার প্রতিফলিত হবে।
তিনি আরও বলেন,আমরা যে প্রগতিশীল ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন প্রক্রিয়ায় যেন এটির কাঠামোগত প্রতিফলন ঘটে। সনজিত চন্দ্র দাসসহ সিনেটে যারা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের এটাই প্রত্যাশা।