নৈতিক স্খলনের দায়ে ডুজার সাবেক সভাপতি অবাঞ্ছিত

০৬ মে ২০১৯, ০৮:৫০ PM
হাসান নিটোল

হাসান নিটোল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)’র সাবেক সভাপতিকে সমিতি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার সমিতির দপ্তর সম্পাদক কবির কানন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হাসান নিটোল অনৈতিকভাবে সমিতির নাম ব্যবহার করে একজন ছাত্রনেতার কাছ থেকে ১ লক্ষ টাকা গ্রহণ করে, যা সমিতির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

সাংবাদিক সমিতি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। এমতাবস্থায় সমিতির সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সাংবাদিক সমিতি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তিনি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকান্ডে যুক্ত হলে সমিতি তার দায়ভার গ্রহণ করবে না।

বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, হাসান নিটোল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১১ সালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারাস) এ রিসার্চ ফেলো হিসেবে দায়িত্বরত রয়েছেন।

ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
close