উন্নত দেশ গড়তে কৃষকের সন্তানরাই মূল কারিগর হবে: আতিউর রহমান

২১ এপ্রিল ২০১৯, ০৭:২০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আমরা নিশ্চয়ই হবো। এটা যে আমরা পারবো, তা আমরা প্রমাণ করে দিয়েছি। এই স্বপ্নকে আমাদের ধরে রাখতে হবে। আর এই স্বপ্ন পূরণের মূল কারিগর হবে আমাদের কৃষকের সন্তানরাই।

রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটির ‘লিডারশীপ সামিট-২০১৯’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর রহমান বলেন, একটি জাতির উন্নয়নে তরুণ নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকার কোন বিকল্প নেই। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সময়ের দাবি। তরুণদের প্রযুক্তি সচেতন হতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বের স্বরূপ তুলে ধরেন।

ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটি আদর্শ নেতৃত্ব গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানিয়ে সংগঠনটির নবীন সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে এমন নেতা হতে হবে যে নেতা দেশ ও জাতির জন্য কাজ করবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ডি জিদানের পরিচালনায় ও সভাপতি এস এম নাহিদ হাসান নয়নের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন-আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আই এম এফ) এর সাবেক তথ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ সিদ্দিক হোসাইন, বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম অফিসার (শিক্ষা) মোখলেসুর রহমান, এডিসন গ্রুপের সহকারি পরিচালক এম এ হানিফ, ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম, বিশিষ্ট সংগঠক ও উপস্থাপক মোঃ আব্দুল্লাহ আল মোত্তালেব শাওন প্রমুখ।

উল্লেখ্য, নৈতিক মূল্যবোধ ও দক্ষতাসম্পন্ন বৈশ্বিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি লিডারশীপ ডেভলপমেন্ট সোসাইটি (ডিইউএলডিএস)। ‘ওয়ার্ক ফর দ্যা নেশন’ শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ২২ জুলাই প্রতিষ্ঠিত সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, উপস্থাপনা, ভাইভা কৌশল, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, তথ্য প্রযুক্তি ও ইংরেজি শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও ক্লাস পরিচালনা করে আসছে।

এছাড়াও সংগঠনটি জাতীয় দিবসসমূহ পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং নীতি নৈতিকতা সম্পন্ন নেতৃত্বের বিকাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক-শরিফুল
  • ২৬ আগস্ট ২০২৬
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬