ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২৬ আগস্ট ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ০৭:০৬ PM
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সেন্টার খুলছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সেন্টার খুলছে দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এই কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কেন্দ্রটিতে সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের সব কাজ শুধু এই কেন্দ্রে পরিচালিত হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মে সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন করা হবে।

নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের প্লট-৮০, ব্লক-বিতে অবস্থিত বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় (২এফ) স্থাপিত হয়েছে। আবেদন জমা দেওয়ার জন্য নতুন নিয়মে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে।

এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মাবলি ও তারিখ সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তবে নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংক্রান্ত সার্ভিসগুলো আগের মতোই সরাসরি দক্ষিণ কোরিয়ান দূতাবাস থেকেই প্রদান করা হবে।

ভিসা ফি, আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রমের সময়সূচি সংক্রান্ত অতিরিক্ত তথ্য পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা হবে। ভিসা আবেদনকারীদের ভোগান্তি এড়াতে এবং সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে নিয়মিত আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। 

বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক-শরিফুল
  • ২৬ আগস্ট ২০২৬
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬