ওমানের শ্রমবাজার খোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা

১২ আগস্ট ২০২৬, ০৫:১৫ PM
প্রবাসী শ্রমিক

প্রবাসী শ্রমিক © সংগৃহীত

ওমানের শ্রমবাজার উন্মুক্ত হওয়া, ব্যাপক হারে ভিসা চালু বা তথাকথিত ‘ফ্রি ভিসা’ দেওয়ার তথ্যটি সম্পূর্ণ ভুল ও গুজব বলে সতর্ক করেছে মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস। ওমান সরকার কর্মী নিয়োগ বা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে নতুন কোনো ঘোষণা দেয়নি জানিয়ে বুধবার (১২ আগস্ট) এক সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি চাহিদাপত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমবাজার খোলার বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে ওই বিজ্ঞপ্তিটি কেবল ওমানের আল ধাহিরাহ অঞ্চলের কৃষিকাজের চাহিদার ওপর ভিত্তি করে সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয় সংক্রান্ত। এর সাথে সামগ্রিক শ্রমবাজার উন্মুক্ত করার কোনো সম্পর্ক নেই।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ওমান সরকার বর্তমানে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার দিতে ‘ওমানাইজেশন’ নীতি ও শ্রমবাজার পুনর্বিন্যাস কার্যক্রম জোরদার রেখেছে। ফলে বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ এখনো কার্যকর রয়েছে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে প্রলোভিত হয়ে কোনো ব্যক্তি বা মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের হাতে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে। ওমানে ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি (BMET) অথবা ওমান সরকারের অফিসিয়াল সূত্রের ওপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬