ওমানে লরিচাপায় প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

২৬ জুন ২০২৬, ০৭:১২ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৭:১৫ PM
নিহত আরিফ

নিহত আরিফ © সংগৃহীত

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা আরিফ (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে ওমানের আল বিদাইয়া এলাকায় কর্মস্থলের সামনে সড়ক পার হতে গিয়ে পেছন দিক থেকে একটি দ্রুতগতির লরিচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরিফের জন্মের আগেই তার বাবা মারা যান ফলে আরিফের জন্মের মাত্র কয়েক দিন আগে আরিফের মা আরিফের নানা বাড়ি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে চলে আসেন। সেখানেই নানা-নানির স্নেহে আরিফের জন্ম ও বেড়ে ওঠা।

নিহত আরিফ উপজেলার ভূজপুর ইউনিয়নের বাসিন্দা মৃত শফিকুল ইসলামের ছেলে। বাবার মৃত্যুর পর আরিফ নানার বাড়িতে বড় হয়েছেন।

আরিফের মামা ডা. মুহাম্মদ করিম জানান, গত চার বছর আগে মায়ের একমাত্র সন্তান আরিফ ওমানে পাড়ি জমান। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: নিহত
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬