ঢাবিতে ইভটিজি‍ংয়ের শিকার হয়ে উল্টো থানায় দুই ছাত্রী

২২ এপ্রিল ২০১৯, ০৫:০৯ PM
মারধরের শিকার সাংসদের পিএস। ইনসেটে সাবেক ছাত্রলীগ নেতা সুমন

মারধরের শিকার সাংসদের পিএস। ইনসেটে সাবেক ছাত্রলীগ নেতা সুমন © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের দুই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ইভটিজিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্যের রাজনৈতিক পিএস ও উপজেলার বাহারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম (৪৭) এই ঘটনায় জড়িত বলে জানা গেছে। 

এদিকে, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উল্টো ভুক্তভোগী ওই দুই ছাত্রী এবং তাদের এক বন্ধুকে থানায় দিয়েছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তিনজন থানায় ছিলেন।

থানায় আটক থাকা শিক্ষার্থীরা হলেন-ফারিহা মাহমুদ রুমী, নাফিয়া সাদেকা মম এবং নাইম মাহমুদ রুমী। তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই তিন শিক্ষার্থী টিএসসি এলাকায় ঘুরতে এসেছেন। টিএসসিতে বসে তারা আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাজুল ইসলাম তার প্যান্টের পকেটে হাত দিয়ে দুই ছাত্রীকে লক্ষ্য করে খারাপ অঙ্গভঙ্গি করেন। পরে তাজুলকে আটক করে সেখানে মারধর করা হয়। এসময় বিষয়টি তাজুল ইসলাম তার এলাকার পরিচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরী সুমনকে জানান।

কিছুক্ষণ পর সুমন কিছু লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি ওই তিন শিক্ষার্থীকে থানায় দিতে প্রক্টরিয়াল টিমের সদস্যদের নির্দেশ দেন। সেখানে সুমনের নিদের্শে ওই তিন শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে তুলে দেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তখন সুমন সাথে করে অভিযুক্ত ওই চেয়ারম্যানকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযুক্ত তাজুল ইসলাাম বলেন, আমি টিএসসিতে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত রেখে ফোনে কথা বলতেছি। কথা শেষে আমি টিএসসির বাইরের দিকে আগালে তারা পিছন থেকে আমাকে ডেকে মারধর করেন। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্য নয় ।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন বলেন, ওই লোক আমার এলাকার। তিনি একজন চেয়ারম্যান, সম্মানিত ব্যক্তি। তার নামে বহিরাগত ওই তিন শিক্ষার্থী যে অভিযোগ করেছে তা সত্য-মিথ্যা কতটুকু জানিনা। তারা তাঁকে ব্যাপক মারধর করেছে। এটা খুবই খারাপ করেছে তারা। এজন্যই তাদের পুলিশে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, একজন ছাত্রসহ দু’জন ছাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে। কি অভিযোগে সোপর্দ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি থানায় নাই, বিষয়টি এখনও জানি না। তবে, তাদেরকে অভিভাবকের হাতে দিয়ে দেওয়া হবে।

বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক-শরিফুল
  • ২৬ আগস্ট ২০২৬
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬