ঢাবি ক্যাম্পাসে গাঁজা কিনতে এসে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র!

২০ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের পাশে এক রিকশাওয়ালার কাছ থেকে গাঁজা কেনার সময় শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার বিকাল ৫টার দিকে গাঁজাসহ তাকে আটক করে ঢাবি শিক্ষার্থীরা। পরে মুচলেকা নিয়ে তার বাবা-মার কাছে সোর্পদ করা হয়।

আটককৃত শিক্ষার্থীর রাকিবুল ইসলাম এবং সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলে যায়, শনিবার বিকালের দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের পাশের হাউজ টিউটর ভবনের রাস্তায় এক রিকশাওয়ালার কাছ থেকে গাঁজা কিনছিলেন রাকিব। এসময় শিক্ষার্থীরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং বিজয় একাত্তর হলের ফটোকপির দোকানে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গাঁজা উদ্ধার করে। ছেলেটার বাসা ঢাকার পান্থপথে। পরে তার বাবা-মাকে ডেকে এনে তাদের কাছে মুচলেকা ছেড়ে দেয়া হয়। অপরদিকে গাঁজা ব্যবসায়ী রিকশাচালককে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে বিজয় একাত্তর হল ছাত্র সংসদের ভিপি সজিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছেলেটি এখানে গাঁজা কিনতে এসেছিলো। পরে আমাদের ছেলেরা ওকে ধরে হলের ভেতর নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করার পর মুচলেকা নিয়ে তার বাবা-মার কাছে সোর্পদ করেছি এবং রিকশাওয়ালাটাকে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছি।

পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
close