পান্ডুলিপি সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা দরকার : ঢাবি ভিসি

১৮ এপ্রিল ২০১৯, ০১:৩৩ PM
ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক এক কর্মশালা আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সাইবার সেন্টারে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩দিন ব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পান্ডুলিপি যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোলসহ সব বিষয়ে মানব সভ্যতার অবদানের ইতিহাস পান্ডুলিপি থেকেই সংগ্রহ করতে হয়। পান্ডুলিপির উপর ভিত্তি করে সভ্যতার বিকাশ ঘটেছে, তাই এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হওয়া দরকার।

তিনি আরও বলেন, পান্ডুলিপির পাঠোদ্ধার একটি কঠিন কাজ। এই কাজটি সফলভাবে পরিচালনার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংগৃহীত ৩০হাজার পান্ডুলিপির প্রায় এক তৃতীয়াংশ ইতিমধ্যে ডিজিটাইজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের একটি বড় সম্পদ। উপাচার্য আশা প্রকাশ করেন কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে এই বিদ্যা চর্চা আরও প্রসার লাভ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-গ্রন্থাগারিক সৈয়দ আলী আকবর।

উল্লেখ্য, কর্মশালায় দুজন শিক্ষার্থীকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে গবেষণার জন্য বৃত্তি প্রদান করা হয়। তারা হলেন, বাংলা বিভাগের এম এ শেষ পর্বের মো. নাজমুল হোসেন এবং সংস্কৃত বিভাগের ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী শুক্লা রানী। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও কয়েকজন বিদেশী নাগরিক অংশগ্রহন করেন। ৫০জন শিক্ষার্থীর অংশগ্রহনে আগামী ২৫ এপ্রিল এই কর্মশালা শেষ হবে।

বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬