নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 

২৬ আগস্ট ২০২৬, ০৮:২০ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাইয়ের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাইয়ের ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান © টিডিসি

নওগাঁর আত্রাইয়ে মাদকদ্রব্য গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ জনকে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাঁজা প্রদান করেছে। বুধবার (২৬ আগস্ট) বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের ​মৃত মকছেদ আকন্দের ছেলে মো. মাসুম আকন্দ (৪৭) একই গ্রামের ​মো. নাসিরের ছেলে মো. ফরিদ (৫০), খোলাপাড়া গ্রামের ​শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২), বেওলা গ্রামের ​আবজাল সরদারের ছেলে মো. রুবেল সরদার (২৬) একই গ্রামের ​মৃত শামসুল মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা (৩২)।

জানা যায়, এলাকাভিত্তিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করেন। এরমধ্যে মো. মাসুম আকন্দকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, শ্রী উজ্জ্বল কুমারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মো. ফরিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, মো. রুবেল সরদারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সাইফুল মোল্লাহকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজ ও সমাজব্যবস্থাকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

​আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম বলেন, সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬