আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পিএসসির বিশেষ সভা বুধবার

১৬ এপ্রিল ২০১৯, ০৮:১৫ PM

© লোগো

আগামী ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০তম বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে সর্বোচ্চসংখ্যক চাকরিপ্রত্যাশী অংশ নিতে যাচ্ছে। 

পিএসসি সূত্র জানিয়েছে, একটি পরীক্ষার আগে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। প্রশ্নপত্র ফাঁস, বিশৃঙ্খলাসহ নানা ধরনের বিষয় থাকে। এগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডাকা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ‘৪০তম বিসিএসে রেকর্ডসংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন। কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায়, তার জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে আগামীকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ সভা ডাকা হয়েছে।’

প্রসঙ্গত, ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসিতে পরীক্ষার্থীদের আবেদনের রেকর্ড এটি। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

বিআরটিসিতে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১
  • ২৬ আগস্ট ২০২৬
রেকর্ডগড়া বোলিংয়ের পুরস্কার পেলেন স্টার্ক-শরিফুল
  • ২৬ আগস্ট ২০২৬
ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদনে ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬