ঢাবি উপাচার্যের বাংলা নববর্ষের শুভেচ্ছা

১৩ এপ্রিল ২০১৯, ০১:২৩ PM

© ফাইল ফটো

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবারসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বাঙালি জাতির চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’ এই আকাঙ্ক্ষায় আমাদের সামনে সমাগত ১৪২৬ বঙ্গাব্দ। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও রীতি-নীতির মাধ্যমে এ উৎসব উদযাপন করে আসছে। পুরনো সব গ্লানি মুছে নতুনের আগমনী বার্তা জানান দিতেই যেন বারে বারে নতুন করে নতুন রঙে ফিরে আসে বাংলা নববর্ষ।

তিনি আরও বলেন, নববর্ষ আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় আমাদের মধ্যকার সুপ্ত মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সম্প্রীতি। নববর্ষ সবার জীবনে অনাবিল মঙ্গল, সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক- এটাই কামনা করি।

বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬