ঢাবির জগন্নাথ হল থেকে ভুয়া পরিচয়পত্রসহ চার বহিরাগত আটক!

১২ এপ্রিল ২০১৯, ০২:২৯ PM
জগন্নাথ হল থেকে আটক বহিরাগত এবং ভুয়া পরিচয়পত্র

জগন্নাথ হল থেকে আটক বহিরাগত এবং ভুয়া পরিচয়পত্র © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রিডিংরুম থেকে বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্রসহ চার বহিরাগতকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে জগন্নাথ হলের রিডিংরুমে হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়ার নেতৃত্বে শিক্ষার্থীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তাদেরকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আটককৃত বহিরাগতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সনজীব কুমার দত্ত, মিন্টু কুমার কুণ্ডু এবং রাজ নারায়ণ সাহা। এর মধ্যে মিন্টু কুমার কুণ্ডুর নিকট থেকে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের ইস্যুকৃত ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, তিনি ২০১১-২০১২ সেশনের অর্থনীতি বিভাগের ছাত্র। তবে কোন হলের নাম নেই!

বহিরাগত আটকের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ সকালে রিডিংরুমে অভিযান চালিয়ে তাদের ধরা হয়েছে। এরমধ্যে একজনের কাছে ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। পরে তাদেরকে শাহবাগ থানায় সোর্পদ করা হয়েছে।

এর আগে গত ৮এপ্রিল সোমবার জগন্নাথ হলের পাঠকক্ষ থেকে সাত বহিরাগতকে আটক করা হয়। রাত ৮টার দিকে জগন্নাথ হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

আটককৃতরা হলেন- একজন ঢাকা কলেজের ছাত্র এবং সে অবৈধভাবে হলের ৫০০৫ নম্বর কক্ষে থাকতেন। আরেকজন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অপরজন বৃদ্ধ। বাকী চারজন আজিমপুরে থাকেন। তারা জগন্নাথ হলের পাঠকক্ষে এসে পড়াশুনা করতেন।

জানা যায়, সোমবার (৮এপ্রিল) রাত ৮টার দিকে হল ছাত্র সংসদের পাঠকক্ষ সম্পাদক রিন্টু বড়ুয়ার নেতৃত্বে পাঠকক্ষে অভিযান চালায় শিক্ষার্থীরা হয়। এসময় পাঠকক্ষ ভবনের প্রথম তলা থেকে একজন, দ্বিতীয় তলা থেকে দুইজন এবং চতুর্থ তলা থেকে চারজন বহিরাগত আটক করা হয়। পরে তাদের হল অফিসে জিজ্ঞসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে রিন্টু বড়ুয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কয়েকদিন আগেও ৩০ জন বহিরাগত বের করেছিলাম। হলের শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ হল সংসদের এরূপ অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬