নুসরাত হত্যাকাণ্ডে ইশা ছাত্র আন্দোলনের প্রতিবাদ

১১ এপ্রিল ২০১৯, ০৭:২৩ PM
রাজু ভাস্কর্যে সংগঠনটির নেতা-কর্মীদের মানববন্ধন।

রাজু ভাস্কর্যে সংগঠনটির নেতা-কর্মীদের মানববন্ধন। © মো. নূর হোসেন ইমন

ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন নিপীড়নসহ হত্যার প্রতিবাদে নিপীড়ক ও হত্যাকারীদের বিচারের দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। আজ বিকাল ৪ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কখনোই একটি সুস্থ সমাজের কাম্য নয়। অতিসত্বর এর দ্রুত বিচার করে রাষ্ট্রের সর্বত্র নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, নুসরাত জাহানের হত্যাকাণ্ডের বিচার নিয়ে যদি তনু হত্যা, সাগর-রুনি হত্যাকাণ্ডের মত তালবাহানা করা হয় তবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তীব্র গণআন্দোলন গড়ে তুলব।

এসময় আরো বক্তব্য রাখেন, ঢাবি শাখার সহ-সভাপতি হাসান বিন মুনির, সাংগঠনিক সম্পাদক জালালুদ্দিন মুহাম্মদ খালিদ, অর্থ সম্পাদক তাওহীদুর রহমান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬
গুম দিবসে সংসদ অভিমুখে কর্মসূচির ঘোষণা করল ১১ দলীয় জোট
  • ২৬ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় চলমান ৪ স্কলারশিপ, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬