ঢাবির এসএম হল

ডাকসুর ভিপি নুর ‘অবরুদ্ধ’, ছাত্রলীগের হাতে লাঞ্ছিত ছাত্রীরা

০২ এপ্রিল ২০১৯, ০৬:১৬ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনায় হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিতে গেলে হামলা ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রীদের ডিম মারারও অভিযোগ উঠেছে ওই হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের নেতৃত্বে তাদের অবরুদ্ধ করা হয়। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহপাঠীরা ওই হলে অবরুদ্ধ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁন বলেন, আমাদের সবাইকে আটকে রেখেছে ছাত্রলীগ। হল গেইটে তারা মহড়া দিচ্ছে।

জানা যায়, সোমবার রাত ১২টার দিকে এসএম হলে ফরিদ হাসান নামে একজনকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগের নেতারা। এই ঘটনায় মঙ্গলবার বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। এ সময় তাদের উপর ডিম মেরে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হল ছাত্রলীগ নেতা সায়েমের নেতৃত্বে আন্দোলনে অংশ নেয়া ছাত্রীদের উত্যক্ত করে।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এ সময় হলে নুরদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ব্যাপারে ডাকসুর জিএসপ্রার্থী ও ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ফরিদের উপর হামলার প্রতিবাদে আমরাসহ ডাকসুর ভিপি নুরকে সাথে নিয়ে এসএম হলে অভিযোগ দিতে আসলে আমাদেরকে ডিম মেরে হামলা করে এসএম হল ছাত্রলীগ।

শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, শুধু ফরিদকে রক্তাক্ত করেই ক্ষান্ত হয়নি, আমরা যারা প্রোভোস্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তাদের উপর হামলা করেছে। এসময় ডাকসুর ভিপি, সমাজসেবা সম্পাদককে অবরুদ্ধ করে রেখেছে। আর মেয়েদের লাঞ্চিত করেছে, গায়ে ডিম ছুঁড়েছে। আমার গায়েও ডিম ছুঁড়েছে। 

লোডশেডিংয়ের অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬