ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে চুরি, থানায় জিডি

২৪ মার্চ ২০১৯, ০১:০২ AM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অর্থ চুরির ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর কার্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি সংগঠনটির সভাপতিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে রাখা হয়। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে৷ এ নিয়ে শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক রায়হানুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন৷

জিডিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাতে কে বা কারা সমিতির পশ্চিম পাশের স্টিলের আলমারি থেকে ৭৮ হাজার টাকা নিয়ে গেছে৷ এর সঙ্গে সমিতির কার্যালয়ের মূল ফটকে দুটি তালা ঝুলিয়ে গেছে তারা৷ এই অজ্ঞাতনামা ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে উল্লেখ করে জিডিতে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আবেদন জানানো হয়৷

সমিতির কয়েকজন সদস্য জানান, অর্থ চুরি ও তালা ঝোলানোর পাশাপাশি দরজায় সংগঠনটির সভাপতি আসিফুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে তালা ভেঙে সমিতিতে প্রবেশ করেন সমিতির সদস্যরা। তখন তারা পশ্চিম পাশের কক্ষের টেবিলে আঠা পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহ হলে আলমারি খুলে খামে থাকা কম্পিউটার ও সোফা ক্রয় বাবদ রাখা ৭৮ হাজার টাকা খুঁজে পাওয়া যায়নি। এ সময় ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়৷ তাঁদের ধারণা, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অর্থ চুরির এই ঘটনা ঘটে।

সমিতির সভাপতি আসিফুর রহমান বলেন, সকালে সমিতির সদস্যরা এসে তালা দেখতে পান। পরে সদস্যরা তালা ও টাকা চুরির বিষয়টি আমাকে জানান। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন আসিফ৷

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির টাকা চুরির বিষয়ে একটি জিডি করা হয়েছে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক সাহেব আলীকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঘটনাটি খতিয়ে দেখবেন।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, জিডির বিষয়ে আমি অবগত হয়েছি। শিগগিরই স্থানটি পরিদর্শন করে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬